সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪৪
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

সারের কৃত্রিম সংকট ও দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৭, ২০২৪, ৯:৫১ অপরাহ্ণ
  • ১৫৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

সারের কৃত্রিম সংকট ও দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার খুচরা ও পাইকারী বাজারে রাসায়নিক সারের সংকট ও দাম নিয়ন্ত্রণে দিনাজপুরের খানসামা উপজেলার ১৯ জন বিসিআইসি ও বিএডিসি ডিলার এবং খুচরা দোকানে বিক্রয় কার্যক্রম তদারকি ও বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন। বুধবার (২৭নভেম্বর) দুপুরে উপজেলার খানসামা বাজার, চেহেলগাজী বাজার সহ বিভিন্ন বাজার মনিটরিং করেন ইউএনও। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাট বাজার মনিটরিং করেন তিনি। বাজার মনিটরিং-এ পণ্যের দাম অহেতুক না বাড়ানো এবং ভেজাল পণ্য বিক্রি রোধে ব্যবসায়ীদের সতর্ক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.তাজ উদ্দিন।

 

সেই সাথে কৃষকদের সার কেনার সময় রিসিট গ্রহণের আহ্বান জানান এবং খুব দ্রুত সারের সংকট কেটে যাবে বলে আশ্বস্ত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, বর্তমানে কৃষিতে ভরা মৌসুম চলছে। এজন্য রাসায়নিক সারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে কোন অসাধু চক্র যেন সারের দাম বৃদ্ধি করতে না পারে সেইজন্য বাজার তদারকি করতেছি। আশা করছি খুব দ্রুত কৃষকরা তাদের চাহিদা মতো সার পাবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell