বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩৭
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

সালথায় ভ্যানে করে পেঁয়াজ নিয়ে হাটে যাওয়ার সময় কৃষককে পিটিয়ে ও কুপিয়ে জখম 

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৪, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ৫৯২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সালথায় ভ্যানে করে পেঁয়াজ নিয়ে হাটে যাওয়ার সময় কৃষককে পিটিয়ে ও কুপিয়ে জখম

ফরিদপুরের সালথায় ভ্যানে করে পেঁয়াজ নিয়ে হাটে যাওয়ার সময় কবির মল্লিক (৪০) নামে এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় ওই কৃষকের পেঁয়াজ ভ্যান থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।

পরে আহত ওই কৃষককে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ফরিদপুর সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খাগইড় গ্রামে এ ঘটনা ঘটে।

আহত কবির মল্লিক পার্শ্ববর্তী সেনহাঁটি গ্রামের সুখী মামুন কারিগরের ছেলে বলে জানা গেছে।

আহত কবির মল্লিকের স্ত্রী জয়গুন বেগম বলেন, সকালে নিজ বাড়ি থেকে ভ্যানে করে পেঁয়াজ নিয়ে কানাইপুর হাটে যাচ্ছিলেন কবির মল্লিক। পথে খাগইড় গ্রামে এলে ওই গ্রামের দেলোয়ার মোল্যা, মুসা মোল্যা, মিলন, আমিনুরসহ ৮-১০ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা, হাতুড়ি ও চাপাতি নিয়ে তার স্বামীর ওপর হামলা করেন। এ সময় চাপাতি দিয়ে কুপিয়ে ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে কবিরকে আহত করা হয়। এর মধ্যে দেলোয়ার মোল্যা আটঘর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বারও ছিলেন। আহত কবির মল্লিকের মাথায় আটটি সেলাই ও দুই হাত ভাঙাসহ পায়ে এবং শরীরের বিভিন্ন ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে বলে দাবি জয়তুন বেগমের।

জয়গুন বেগম আরও বলেন, ‘ধারণা করছি, গত জাতীয় নির্বাচনে আমার স্বামী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করায় এ হামলা চালানো হয়েছে। ওই নির্বাচনের সময় আমাদের বাড়িতে আগুনও দেওয়া হয়েছিল।

হামলার বিষয়ে কিছু জানেন না দাবি করে অভিযোগের ব্যাপারে দেলোয়ার মোল্যা বলেন, সকালে কবির মোল্যার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা শুনেছি। তবে তখন আমি বাড়িতে ছিলাম না, কানাইপুর হাটে ছিলাম। আমি বিকেলের দিকে বাসায় ফিরেছি। আমি এ ঘটনার সঙ্গে জড়িত না। কে বা কারা এ ঘটনার সঙ্গে ছিলেন, তা আমার জানা নেই।

এ ব্যাপারে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে জখম অবস্থায় কবিরকে উদ্ধার করে ফরিদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, হামলায় জড়িতদের আটকসহ পেঁয়াজ উদ্ধারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell