শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৩১
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

সালমান খানের জন্মদিনের শুভেচ্ছা জানালেন অসংখ্য ভক্তরা

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৮, ২০২২, ১০:৪৬ অপরাহ্ণ
  • ৩১৫ ০৯ বার দেখা হয়েছে

সালমান খানের জন্মদিনের শুভেচ্ছা জানালেন অসংখ্য ভক্তরা

সালমানের হেয়ার স্টাইল, পাশাপাশি তার রিস্টলেট, তার দাঁড়ানোর স্টাইল, বলতে গেলে বডি ল্যাঙ্গুয়েজ প্রায় সবই ফলো করেন ভক্তরা। তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে রাস্তায় মানুষের ঢল দেখে সালমান ভীষণ আনন্দিত হয়েছেন বলে জানা গেছে।

 

প্রিয় নায়কের জন্মদিনে বিভিন্ন বয়সী মানুষ শুভেচ্ছা জানাতে রাস্তায় নেমে এসেছেন। এদিকে সালমান খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ।

বলিউড তারকা সালমান খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাস্তায় নেমেছিলেন তার ভক্ত-অনুরাগীরা। দীর্ঘ ক্যারিয়ারে এখনও তিনি সমান জনপ্রিয়। সব শ্রেণির মানুষই তাকে পছন্দ করেন। তাই তো তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে রাস্তায় নেমেছিল ভক্তদের ঢল।

সালমানের জন্মদিন মানেই জমজমাট পার্টি, সেই পার্টিতে হাজির সোনাক্ষী সিনহা থেকে কার্তিক আরিয়ান। জাহ্নবী কাপুর থেকে পূজা হেগড়েসহ আরও অনেককেই দেখা গেল হাজির থাকতে। অন্যদিকে রাস্তায় ভক্তদের ঢল সালমানের এবারে জন্মদিনে অনন্য মাত্রা যোগ করেছে।

সালমানের ব্যানার বানিয়ে এদিন হাজির হন সালমানের অসংখ্য ভক্তরা। সবমিলিয়ে ভালোই কাটল সালমানের জন্মদিন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell