সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৫৯
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

সিএনজি অটোরিকশা উদ্ধার,চুরির সঙ্গে জড়িত ২ জনকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৫, ২০২২, ৭:৩৯ অপরাহ্ণ
  • ২৯৩ ০৯ বার দেখা হয়েছে

 নগরের আকবরশাহ্ থানাধীন শহীদ লেইন লাল দোকানের সামনে থেকে চুরি হওয়া সিএনজি অটোরিকশা রাউজান থানার রমজান আলীর হাট চৌরাস্তা মোড় থেকে উদ্ধার করেছে আকবরশাহ থানা পুলিশ।

চুরির সঙ্গে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন- নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার সেজনা দীঘি এলাকার আব্দুল খালেকের ছেলে মো. রুবেল (৩০) ও কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানা এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে মো. রমজান আলী (৩৫)।

 

বুধবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উদ্দিন আকবর বলেন, সিএনজি অটোরিকশা চালক সৈয়দ হোসেন বুধবার দুপুরের খাবার খেতে পাশের শহীদ লেইনের বাসায় যান। প্রায় ১ ঘণ্টা পর ফিরে এসে সিএনজি অটোরিকশা না পেয়ে তিনি সিএনজি অটোরিকশার মালিক নাজমুল হাসানকে জানান। এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে আকবরশাহ্ থানার একটি মামলা হয়।

আকবরশাহ্ থানা পুলিশের একটি টিম বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে টানা ১০ ঘণ্টা অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে রাউজান থানার রমজান আলীর হাট চৌরাস্তা মোড় থেকে সিএনজি অটোরিকশা চুরির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়। সিএনজি অটোরিকশার ৪টি মাস্টার চাবি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলা ও নগরের সিএনজি অটোরিকশা চুরির সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে উদ্ধার করা মাস্টার চাবি দিয়ে যেকোনো সিএনজি অটোরিকশা স্টার্ট দেওয়া যায়। তাদের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় ৪টি করে মামলা রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell