বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৯
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

সিদ্ধিরগঞ্জে একটি বন্ধ ফ্ল্যাট বাসা থেকে বৃদ্ধার অর্ধ্ব গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৯, ২০২৩, ১২:৪৭ পূর্বাহ্ণ
  • ২৬১ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বন্ধ ফ্ল্যাট বাসা থেকে আনোয়ার বেগম (৬২)  বৃদ্ধার অর্ধ্ব গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উত্তর নিমাইকাশারি শহিদুল ইসলামের ভাড়াটিয়া বাড়ির পাঁচ তলার একটি ফ্ল্যাট থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।

তিনি ওই ফ্ল্যটের ভাড়াটিয়া ও নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার রাজিবপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে। শনিবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা।

জানা গেছে, নিহত বৃদ্ধা একজন গার্মেন্টস কর্মী। তার এক ছেলে এক মেয়ে। সে এবং তার ছেলে সোহাগ নিমাইকাশারীর বাগমারা এলাকায় বসবাস করতো। তার মেয়ে মনিরা আক্তার নিজ পরিবার নিয়ে যাত্রাবাড়িতে ভাড়া থাকেন।

ঈদের দুদিন আগে নিহত বৃদ্ধার ছেলে যাত্রাবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হলে তার বোনের বাসায় থাকার জন্য চলে যান। পরবর্তী আর বাসায় ফেরেনি। মরদেহটি উদ্ধারের পর প্রাথমিকভাবে ধারণা করা করেছে মরদেহটি ৮-৯ দিন আগের হবে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঈদের দিন রাতে অথবা পরেরদিন সকালে ওই বৃদ্ধা স্ট্রোক করে মারা গেছেন।

কারণ ঈদের দিন ওই নারী তাদের বাড়ির মালিকদের স্ত্রীর সাথে একসঙ্গে বসে কোরবানির মাংস খেয়েছিলেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell