সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩৯
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

সিদ্ধিরগঞ্জে গলায় ফাঁস দিয়ে রুপালীর আত্মহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১০, ২০২১, ১:৪৭ পূর্বাহ্ণ
  • ৩৫৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।অনলাইন ডেস্কঃগলায় ফাঁস দিয়ে রুপালীর আত্মহত্যা।

সিদ্ধিরগঞ্জে স্মার্ট ফোন কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে রুপালী (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জে নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি কান্দাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঐ কিশোরীর লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. বাবুল জানান, আত্মহননকারী কিশোরী রুপালী পরিবারের সাথে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি কান্দাপাড়া এলাকার হারাধনের ভাড়াটিয়া বাড়িতে বসবাস করতো। তার বাবা শফিক মিয়া দিন মজুর হওয়ায় রুপালী একই ওয়ার্ডের মৌচাক এলাকায় একটি প্লাষ্টিক কারখানায় চাকুরী করতো।

২ ভাই ও ৫ বোনের মধ্যে সে সকলের ছোট। গত কয়েক দিন ধরে তাকে একটি স্মার্ট ফোন কিনে দেওয়ার জন্য বাবার নিকট বায়না করে আসছিলো। শুক্রবার দুপুরে সে রুপালী তার পরিবারের নিকট স্মার্ট ফোন কিনে দেওয়ার বায়না ধরে।

এসময় তাকে স্মার্ট ফোন কিনে না দেওয়ায় তার হাতে বাটন মোবাইল আছড়ে ভেঙ্গে ফেলে ঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell