বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫৭
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

সিদ্ধিরগঞ্জে চোরাই তেল নামতে নিষেধ করায় যুবকের ওপর হামলা

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৩, ২০২৩, ১১:২০ অপরাহ্ণ
  • ২৭৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

সিদ্ধিরগঞ্জে চোরাই তেল নামতে নিষেধ করায় যুবকের ওপর হামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দখল করে চোরাই তেল নামতে নিষেধ করায় সুমন (৩০) নামের এক যুবকের ওপর হামলা চালানো হয়েছে।

রোববার (২৩ জুলাই) ভুক্তভোগী নিজে বাদী হয়ে ৭ জনকে আসামি করে এবং আরও ৭-৮ জনকে অজ্ঞাত নামা দিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযুক্তরা হলেন-সিদ্ধিরগঞ্জের মন্ডলপাড়া এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে সাদ্দাম ওরফে ভাঙ্গারি সাদ্দাম (৩০), আল-আমীন (৩১), রাজু (২৮), রিয়াদ (২৭), মজিবুর রহমানের ছেলে জীবন (৩০) জনি (২৯) ও বাবু (৩২)।

অভিযোগ সুত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চোরাই তেলের ব্যবসা করে আসছিল। তারা প্রায় সময় বিভিন্ন তেলের গাড়ি থেকে চোরাই ভাবে তেল সংগ্রহ করার জন্য তেলের বড় বড় গাড়ি (নাসিক) ৪ নং ওয়ার্ডস্থ উত্তর আজিবপুরের ১নং রোডে নিয়ে আসতেন। এদিকে গাড়ি প্রবেশের জন্য সড়কটি পর্যাপ্ত প্রশস্থ না হওয়ায় গাড়ি প্রবেশকালে সড়কের সঙ্গে থাকা বাড়ির দেয়ালে আঘাত লেগে ক্ষতিগ্রস্ত হয়। এমন ঘটনা ঘটার পর অভিযুক্তদের অনেকবার নিষেধ করা হয়েছে। তবে বহুবার বলা সত্বেও তারা ভুক্তভোগী সুমনের কথার তোয়াক্কা না করে তাদের ইচ্ছামতো তেলের গাড়ি প্রবেশ করে আসছিলেন।

একপর্যায়ে সর্বশেষ শনিবার (২২ জুলাই) রাত ৮ টায় অভিযুক্তরা পুনরায় ওই এলাকার একই স্থানে গাড়ি ঢুকানোর সময় ভুক্তভোগী সুমনসহ ওই এলাকার বসবাসরত বাসিন্দারা বাধা দেন। পরবর্তীতে বাধা দেওয়ার কারণে অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে তার শরীরের বিভিন্ন স্থানে রক্ত জখম করে। পরে ভুক্তভোগীর ডাক চিৎকার শুনে আশপাশের মানুষজন এগিয়ে আসলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও খুন জখমের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell