বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:১০
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মাদরাসা শিক্ষার্থী নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৪, ২০২৪, ১০:০৬ অপরাহ্ণ
  • ২১৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মাদরাসা শিক্ষার্থী নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত মাদরাসা শিক্ষার্থী মো. সিফাত (১৮) মারা গেছেন। বুধবার (২৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সিফাতের মামা শেখ মো. আল-ইমাম।

এরআগে মঙ্গলবার দিবাগত রাতে ধানমন্ডি পপুলার হাসসাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাদ্রাসা শিক্ষার্থী (নাসিক) ১ নং ওয়ার্ডস্থ পাইনাদী নতুন মহল্লা এলাকার মো: জুম্মন মিয়ার ছেলে।

এর আগে সোমবার (২২ এপ্রিল) শেখ মো. আল-ইমাম বাদী হয়ে অজ্ঞাত দুই ছিনতাইকারীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, গত ১৯ এপ্রিল বিকেলে ভিকটিম সিফাত মাদরাসা বন্ধ থাকার সুবাদে তার বন্ধু সাগর শেখ (১৯) কে নিয়ে ঘুরতে বের হয়।

ঘুরাফেরা শেষে রাত পৌনে ৯টার দিকে তারা উয়য়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় অংশে আসামাত্রই ২ জন অজ্ঞাজনামা ছিনতাইকারী পথ আটক দেয়।

এরপর তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখনই তাৎক্ষণিক ভিকটিমের সঙ্গে থাকা বন্ধু কৌশলে ছিনতাইকারীদের হাত থেকে পালিয়ে যান।

এ অবস্থায় ভিকটিম সিফাতকে একা পেয়ে ধারালো চাকু দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ছিনতাইকারীরা। একপর্যায়ে তারা সিফাতের সঙ্গে থাকা নগদ দুই হাজার টকা ও তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক জানিয়েছেন, অভিযোগের সূত্র ধরে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell