রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩১
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১, ২০২২, ৬:৫৮ অপরাহ্ণ
  • ৪৮৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সিদ্ধিরগঞ্জে সাতঘোড়া সিমেন্টে ফ্যাক্টরীর একটি ট্রাক চাপায় ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম আবির। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করে ভাংচুর ও চালক সালাউদ্দিন (৩৫)কে মারধর করে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টায় নাসিকের ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া গ্রামে। নিহত আবির ওই গ্রামের কুতুবউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া আবদুল হাইয়ের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথেই ছিলেন আবির। বিকেল পৌনে ৪টার দিকে সুমিলপাড়ায় ৪, ৫, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ডলি আক্তারের নির্বাচনী প্রচারণার লোকজন দেখে পোস্টার নেয়ার উদ্দেশ্যে পিছন পিছন ছুটতে থাকে সে। ছুটতে গিয়ে পড়ে যায় আবির। এসময় রাস্তার সামনের দিক থেকে আসা সাতঘোড়া সিমেন্ট ফ্যাক্টরির একটি খালি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ট্রাকের চাপায় শিশুর মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাক ড্রাইভার সালাউদ্দিন (৩৫) কে মারধর করে এবং ট্রাক ভাঙচুর করে। এসময় পুলিশ ও সাংবাদিকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) আবু বকর সিদ্দিক জানান, ট্রাকটি থানায় নেওয়া হয়েছে। শিশুর পরিবার মামলা করলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। শিশুটিকে দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell