শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০২
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

সিদ্ধিরগঞ্জে ভাড়াটিয়ার ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৮, ২০২৪, ৯:৪৫ অপরাহ্ণ
  • ২১৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

সিদ্ধিরগঞ্জে ভাড়াটিয়ার ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়াটিয়ার ঘর থেকে মো. আবুল কালাম (৬২) ও আমেনা বেগম ময়না (৫৭) নামে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় পাইনাদী মধ্যপাড়া পাইনাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে প্রবাসী আবুল কালাম আজাদের ভাড়াটিয়া বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মো. আবুল কালাম মিজমিজি বাতানপাড়া এলাকার খলিল মুন্সীর ছেলে ও আমেনা বেগম ময়না একই এলাকার আরব আলী শেখের মেয়ে। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতির থানার বালুরচর এলাকায়।

খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) এস এম জহিরুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুনসহ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

বাড়ির লোকজন জানায়, দুপুর ২টায় তাদের সাড়া-শব্দ না পেয়ে দরজা খোলা থাকায় ঘরের ভেতর স্বামী মো. আবুল কালাম ও তার স্ত্রী আমেনা বেগম ময়নার মরদেহ খাটে দেখতে পান। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করার ব্যবস্থা করেন।

বাড়িওয়ালার স্ত্রী রোকেয়া বেগম বলেন, তারা স্বামী-স্ত্রী গত এক বছর ধরে তাদের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। তার দুই ছেলে বিয়ে করে অন্যত্র বসবাস করে।

বড় ছেলে মো. মানিক বলেন, তার মা ক্যানসারের রোগী ছিলেন। বাবাও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তার ধারণা একজনের মৃত্যু দেখে আরেকজন স্ট্রোক করে মারা গেছেন।

আবদুল মতিন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, উভয় দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন। তাদের দুই ছেলে সন্তান আছে। ওরা দুজন গাড়ি চালক। তারা মা-বাবাকে রেখে আলাদা বসবাস করেন।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. তরিকুল ইসলাম রাত সাড়ে ৮টায় বলেন, স্বামী-স্ত্রীর এক সঙ্গে মরদেহ উদ্ধার করা হয়েছে। সিআইডি’র ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell