সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২২
শিরোনামঃ
রমজানের শিক্ষা আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার বিকাশ: এসএসসি ৯১ চট্টগ্রাম বিভাগ সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

সিদ্ধিরগঞ্জে শত্রুতার জের ধরে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় কলেজছাত্রের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৪, ২০২২, ৯:১২ অপরাহ্ণ
  • ৩১০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় ইমন (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই কলেজছাত্র।

বুধবার (২৭ জুলাই) রাতে উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন আদর্শনগর এলাকার মো. শাহআলমের ছেলে। তিনি আদর্শ নগর এলাকার আলী আকবর স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।

আহতদের মধ্যে শাহরিয়ার জয় তেজগাঁও পলিটেকনিকের ছাত্র এবং মশিউর রহমান রনি নাজিমউদ্দীন কলেজের ছাত্র। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওহাব বলেন, ‘নিহত ইমন ও হামলাকারী রাসেল দুজন বন্ধু ছিলেন। রাসেল দিন দিন বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ায় ইমন তাকে এড়িয়ে চলতেন। তাই রাসেল তার গ্যাংয়ের ৮-১০ জন সদস্য নিয়ে বুধবার সকালে ইমনকে তুলে নিয়ে মারধর করে। পরবর্তীতে আবার রাতে রাসেল বাহিনী ইমন, শাহরিয়ার ও রনির ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।’

তবে নিহত ইমনের মা মোছা. শাহিনুর বেগম বলেন, ‘আমরা জানতে পারি সিদ্ধিরগঞ্জ মাদানী নগর এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগেছ। ঘটনাস্থলে গিয়ে দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তাদের ঢাকা মেডিকেলে আনলে ইমন মারা যায়। শাহরিয়ার গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

রাসেল, রাজু, স্বপন, আব্দূল খলিল, মো. ইয়াসিন, রাজিব, বিজয় এ ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি শাহিনুরের।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell