রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৪২
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

সিদ্ধিরগঞ্জ ও গাজীপুর চৌরাস্তায় পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৫, ২০২১, ৭:২৪ অপরাহ্ণ
  • ৫১৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও গাজীপুর চৌরাস্তায় পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি ও গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল খলিল নামে অপর এক ব্যক্তির মৃত্যু হয়।

 

শনিবার (২৫ ডিসেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে নিহত আব্দুল খলিলের ভাই আকাশ জানান, আমার ভাই পেশায় রংমিস্ত্রি। আজ সকালে গাজীপুর চৌরাস্তা এলাকায় একটি ভবনের তিনতলায় রঙের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান।

 

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, আমাদের বাসা গাজীপুরের চন্দনা অষ্টপারা নায়েব বাড়ি এলাকায়। নিহত আব্দুল খলিল এক সন্তানের জনক ছিলেন।

 

অন্যদিকে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতাবস্থায় এক বৃদ্ধাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৩ ওয়ার্ডে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell