বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৯
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

সিনেমার গান গাওয়ার ব্যাপারটাই অন্যরকম- কণ্ঠশিল্পী ফাহমিদা নবী

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৮, ২০২৪, ১১:১৪ অপরাহ্ণ
  • ১৮৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সিনেমার গান গাওয়ার ব্যাপারটাই অন্যরকম- কণ্ঠশিল্পী ফাহমিদা নবী

অনেকদিন পর সিনেমার জন্য গাইলেন নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। তরুণদের সঙ্গে স্টুডিওতে রেকর্ডিং ভীষণ আনন্দ দিয়েছে তাকে। এ সময় প্রয়াত অভিনয়শিল্পী আহমেদ রুবেলকে মনে পড়েছে ফাহমিদার।

‘অন্তর্বর্তী’ নামের এক সিনেমায় শোনা যাবে ফাহমিদার গাওয়া নতুন এ গানটি। রাহুল কুমার দত্তের সুরে এর সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। ‘তুমি গেও গান অন্য কারো সুরে’ কথার গানটি লিখেছেন সিনেমার নির্মাতা এস এম কাইয়ুম। ‘অন্তর্বর্তী’ সিনেমাটির দৃশ্য ধারণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল।

সিনেমার গানটি গাইতে গিয়ে ফাহমিদা নবী আহমেদ রুবেলের কথা মনে করে স্মৃতিকাতর হয়ে পড়েছেন। ‘আহমেদ রুবেল আমার প্রিয় অভিনেতা ছিলেন। গাইটি গাইতে গিয়ে এ কথা যখন জানলাম তখন আমার মন বিষণ্নতায় ভরে গেছে। দারুণ একজন অভিনেতা ছিলেন। সিনেমাটিতে রুবেলের কিছু ডাবিংয়ে কাজ বাকি ছিল। সেগুলো করে যেতে পারেননি’, বললেন ফাদমিদা নবী।

গানটি সম্পর্কে ফাহমিদা নবী আরও বলেন, ‘অনেক দিন বিরতির পর সিনেমার গান গাইলাম। প্রায় ২ বছর পর। সিনেমার গান গাওয়ার ব্যাপারটাই অন্যরকম। এতে অভিনয় থাকে। সেই অভিনয় কণ্ঠে ধারন করেই কাঁদতে আবার কখনো হাসতে হয়। “অন্তর্বর্তী” সিনেমার এ গানটি সবার ভালো লাগবে আশা করছি’।

১৯৭৯ সালে পেশাদার সংগীতজীবন শুরু হয় ফাহমিদা নবীর। আধুনিক, শাস্ত্রীয়, রবীন্দ্র ও নজরুলসংগীত চর্চা করেন তিনি। তার অ্যালবামগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘এক মুঠো গান’, ‘দুপুরের একলা পাখি’, ‘মনে কি পড়ে না’, ‘আমার বেলা যে যায়’, ‘আকাশ ও সমুদ্র ওপার’, ‘স্বপ্ন গল্প’, ‘ছাত্র দেয়াল হঠাৎ খেয়াল’, ‘পরস্পর’, ‘ফড়িং’, ‘তুমি কি সেই তুমি’। ২০০৬ সালে বাপ্পা মজুমদারের সঙ্গে যৌথভাবে প্রকাশিত হয় তার ‘এক মুঠো গান’ অ্যালবামটি। ২০১০ সালের ভালোবাসা দিবসে বের হয় দ্বিতীয় অ্যালবাম ‘এক মুঠো গান-২’। তিনি চলচ্চিত্রেও গান করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell