সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৫
শিরোনামঃ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।।

সিরাজগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে হাতুড়িপেটা

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৬, ২০২২, ১০:২১ অপরাহ্ণ
  • ২৩৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সিরাজগঞ্জের কামারখন্দে শ্রেণিকক্ষে এক ছাত্রকে হাতুড়িপেটা করেছে  তরুণ সন্ত্রাসীরা।

বুধবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

হাতুড়ি পেটায় আহত স্কুলছাত্র রিফাত (১৫) ওই বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। সে চৌবাড়ী গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

আহত রিফাত বলে, দুপুরের দিকে অংক ক্লাসের পর রসায়ন ক্লাসের প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় হঠাৎ করে চৌবাড়ী গ্রামের হাবিব, মধু, আরিফ, আফজাল ও আশিকসহ কয়েকজন ক্লাসে ঢুকে পড়েন। হাবিব ও মধুর নির্দেশে অন্যরা আমাকে হাতুড়ি দিয়ে পেটানোর পর পালিয়ে যান। পরে অন্যান্য শিক্ষার্থীদের সহায়তায় আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়েছি।

চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) স্বপন কুমার দাস জানান, ক্লাসে ঢুকে কয়েক তরুণ রিফাতকে পিটিয়ে পালিয়ে গেছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত হাবিব বলেন, শিক্ষার্থীর ওপর হামলা করার ব্যাপারে আমি কিছু জানি না। আমি ঘটনার সময় টাঙ্গাইলে ছিলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা সুলতানা জানান, ক্লাসে ঢুকে শিক্ষার্থীকে হাতুড়িপেটা করার বিষয়টি শুনেছি। ওই শিক্ষার্থীর পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। তাছাড়া বিদ্যালয়ের পক্ষ থেকেও এ ব্যাপরে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell