মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৪৩
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

সিরাজগঞ্জে ৮ বছরের শিশুর ১৩৫ দিনে কোরআন মুখস্থ

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৫, ২০২৩, ১০:০৩ অপরাহ্ণ
  • ১৯০ ০৯ বার দেখা হয়েছে

 

 

সিরাজগঞ্জে ৮ বছরের শিশুর ১৩৫ দিনে কোরআন মুখস্থ

সিরাজগঞ্জে আশরাফুল ইসলাম নামে ৮ বছরের এক শিশু মাত্র ১৩৫ দিনে পবিত্র কোরআন মুখস্থ করে এলাকায় বিস্ময় সৃষ্টি করেছেন। ওই শিশু জেলার এনায়েতপুর থানার গোপরেখী পশ্চিমপাড়া মহল্লার মোহাম্মদ বাবু প্রামাণিকের ছেলে।

তিনি গোপরেখী মিফতাহুল উলুম কওমি মাদরাসার ছাত্র। মঙ্গলবার (১৪ মার্চ) বাদ এশা শিশু আশরাফুল ইসলামকে ওই মাদরাসার মাঠে বিশাল এক সংবর্ধনা প্রদান করা হয়।

ওই মাদরাসা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নূরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুকনী জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসা মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল রাজ্জাক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আশরাফুল ইসলাম মাত্র ১৩৫ দিনে পুরো কোরআন সহীহ শুদ্ধভাবে মুখস্থ করায় শুধু তার পরিবার বা মাদরাসা নয় আমরা সবাই আনন্দিত।

এ সময় বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, ওই মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ আশাদুল্লাহ, মসজিদের খতিব মাওলানা আবু তালেব, মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টারসহ বেলকুচি, এনায়েতপুর, চৌহালী ও শাহজাদপুরের সহস্রাধিক আলেম ওলামা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell