বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:১৫
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

 সিলেটে ফোন চুরি নিয়ে কথা কাটাকাটির জের ধরে লন্ড্রি ব্যবসায়ীকে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৬, ২০২২, ১০:৫০ অপরাহ্ণ
  • ৫৪৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। সিলেটের উপশহরে মোবাইল ফোন চুরি হওয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে সেলিম মিয়া নামে এক লন্ড্রি ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপশহর আই ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত মো. সেলিম মিয়া উপশহর আই ব্লকের রেইনবক্স অটো ড্রাই ক্লিনার্স স্বত্বাধিকারী।

 

এ ঘটনায় অভিযুক্ত নজমুল ইসলাম নামে একজনকে আটক করেছে শাহপরাণ (র.) থানা পুলিশ। আটক নজরুলের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়।

স্থানীয়রা জানান, উপশহর আই ব্লকের একটি বাসায় বেড়াতে আসা নজমুল ইসলাম সন্ধ্যায় মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে লন্ড্রি ব্যবসায়ী সেলিম মিয়াকে সজোরে ধাক্কা দেন। এতে পড়ে গিয়ে সেলিম মিয়া মাথায় আঘাত পান। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ওয়েসিস হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসএমপির শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, মোবাইল ফোন চুরি হওয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে নজমুল ইসলাম সন্দেহবশত লন্ড্রি ব্যবসায়ীকে ধাক্কা দেন। এ সময় পড়ে গিয়ে সেলিম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ঘটনায় অভিযুক্ত নজমুলকে আটক করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell