বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:১৪
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হলেও শুক্রবার স্থিতিশীল হতে পারে

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২০, ২০২২, ১:১৮ পূর্বাহ্ণ
  • ৫৭৮ ০৯ বার দেখা হয়েছে

সিলেট ও সুনামগঞ্জে কয়েক দিন ধরে বন্যা পরিস্থিতির অবনতি হলেও শুক্রবার (২০ মে) নাগাদ স্থিতিশীল হতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বৃহস্পতিবার (১৯ মে) এমন আভাস দিয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, বর্তমানে দুই নদীর পানি পাঁচটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমার পানি সিলেটের কানাইঘাটে বিপৎসীমার ১১৫ সেন্টিমিটার ওপর দিয়ে, সিলেটে ৪৭ সেন্টিমিটার ও সুনামগঞ্জে ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া কুশিয়ারার পানি সিলেটের অমলমীদের বিপৎসীমার ১৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে এবং শেওলার পানি ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা, আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া সংস্থাসমূহের গাণিতিক মডেলভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার পর্যন্ত দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয়, হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের কতিপয় স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তাই দেশের উত্তরাঞ্চলের ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে এবং সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

এছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে এবং উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের (সুরমা, কুশিয়ারা, ভোগাই-কংস, ধনু-বাউলাই, মনু, খোয়াই) পানির সমতল কতিপয় পয়েন্টে সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

পাউবো জানিয়েছে, বিভিন্ন নদ-নদীতে তাদের পর্যবেক্ষণাধীন ১০৯ পয়েন্টের মধ্যে বৃহস্পতিবার পানির সমতর বেড়েছে ৮১টিতে, কমেছে ২২ টি পয়েন্টের পানির সমতল। আর অপরিবর্তিত আছে ছয়টি পয়েন্টের পানির সমতল।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell