বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:১৫
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

সিলেট নগরে চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২, ২০২২, ৮:৩৫ অপরাহ্ণ
  • ৫৯৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সিলেটে একটি চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দক্ষিণ সুরমার আলমপুর স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২ জুন) বেলা আড়াইটার দিকে নগরের হুমায়ুন রশিদ চত্বর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাইভেটকারের মালিক সিলেট নগরের শাহজালাল উপশহরের বাসিন্দা রাসেল আহমদ জানান, তিনি দুপুর ২টার দিকে দক্ষিণ সুরমার চন্ডিপুল যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। গাড়িতে তিনি একাই ছিলেন। গাড়িটি নিজে চালিয়ে শাহজালাল সেতু পার হয়ে ওভারব্রিজের কাছে হুমায়ুন রশিদ চত্বর এলাকায় আসামাত্র গাড়ির ইঞ্জিনে ধোঁয়া দেখতে পান। তাৎক্ষণিকভাবে গাড়ি থেকে নেমে যান রাসেল। এর পরই ইঞ্জিনে আগুন ধরে যায়।

 

আগুন দেখে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা পানি এবং বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আলমপুরে অবস্থিত দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিস এসে ১০ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই গাড়িটি পুড়ে যায়।

আলমপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আলা উদ্দিন মনির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাড়ির ইঞ্জিনটি পুরোপুরি পুড়ে নষ্ট হয়ে গেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell