শুক্রবার ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩৪
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

সিলেট ৮ দফা দাবীতে রেলপথ অবরোধ সাধারণ যাত্রীদের ধাওয়া পালালেন অবরোধ কারীরা।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২, ২০২৫, ১:৩০ পূর্বাহ্ণ
  • ১৬৭ ০৯ বার দেখা হয়েছে

 

সিলেট ৮ দফা দাবীতে রেলপথ অবরোধ সাধারণ যাত্রীদের ধাওয়া পালালেন অবরোধ কারীরা।

সিলেট প্রতিনিধি।।
জরুরি সংস্কারসহ আট দফা দাবিতে সিলেট রেলস্টেশন রেলপথ অবরোধকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছেন সাধারণ যাত্রীরা।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। সকাল থেকে কুলাউড়া স্টেশনে সিলেট-ঢাকা রেলপথ অবরোধ করে রাখা হয়েছে।

এদিন সকাল সাড়ে ১০টা থেকে মৌলভীবাজার জেলার কুলাউড়া স্টেশনে রেললাইন অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা।

সিলেট রেলস্টেশন ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে সিলেটে রেলপথে ৬/৭ জন অবরোধকারী দাঁড়িয়ে ট্রেন আটকানোর চেষ্টা করলে যাত্রীরা ধাওয়া দিয়ে সরিয়ে দেন। কুলাউড়ায় রেলপথ অবরোধ করে রাখা হয়েছে।

অবশ্য সিলেট থেকে সবগুলো ট্রেন ছেড়ে গেছে। ঢাকা থেকে আসা পারাবত এক্সপ্রেস ট্রেন বিলম্বিত হতে পারে বলেও জানান তিনি।

জরুরি সংস্কারসহ আট দফা দাবিতে সিলেট রেলস্টেশন রেলপথ অবরোধকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছেন সাধারণ যাত্রীরা। তারা রেললাইনে গিয়ে অবস্থান নিলে যাত্রীদের ধাওয়া খেয়ে পালিয়ে যান।

৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন’ কমিটির ব্যানারে পালিত হচ্ছে এই আন্দোলন-কর্মসূচি।

দাবি বাস্তবায়ন আন্দোলন’ কমিটির সমন্বয়ক আজিজুল ইসলাম জানান, তাদের শান্তিপূর্ণ রেলপথ অবরোধ কর্মসূচি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

এর আগে কমিটির সমন্বয়ক আজিজুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক আতিকুর রহমান আখই এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

আন্দোলনকারীরা জানান- দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের রেলপথের বেহাল অবস্থা। কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর প্রতিবাদে ও সিলেট-ঢাকা রেলপথে যাত্রীসেবার মানোন্নয়নের দাবিতে গত কয়েক দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

গত ২৭ সেপ্টেম্বর কুলাউড়ায় অবস্থান ধর্মঘট চলাকালে আন্দোলনকারীরা ট্রেন আটকালে রেলওয়ের ঢাকা অঞ্চলের ডিআরএম ১৫ দিনের মধ্যে আলোচনার আশ্বাস দেন। এরপর ১০ অক্টোবর কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন রেলওয়ের ঢাকা অঞ্চলের মহাব্যবস্থাপক (ডিআরএম) মো. মহিউদ্দিন আরিফ।

বৈঠকে কর্তৃপক্ষের দেওয়া আশ্বাসে সন্তুষ্ট না হয়ে আন্দোলনকারীরা ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেন। এর মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় পূর্বঘোষিত আজ ১ নভেম্বর অবরোধ-কর্মসূচি পালন করছেন তারা।

৮ দফা দাবি হচ্ছে, সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালু; আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইন বাস্তবায়ন; আখাউড়া-সিলেট সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু; আখাউড়া-সিলেট সেকশনের সব বন্ধ স্টেশন পুনরায় চালু; কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দকৃত আসনসংখ্যা বৃদ্ধি; কালনী ও পারাবত ট্রেনের যাত্রাবিরতি প্রত্যাহার; শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার ও যাত্রী চাহিদা অনুযায়ী প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell