শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪৮
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

সিল-সম্বলিত ব্যালট পেপারে ‘খালেদা জিয়ার মুক্তি চাই,ফেসবুকে ভাইরাল

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৮, ২০২১, ১০:১৫ অপরাহ্ণ
  • ৪৯৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করছে না বিএনপি। তবে ভোটকেন্দ্রে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতির প্রমাণ মিলেছে। নারায়ণগঞ্জের একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপারে সিলের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চাওয়া হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘খালেদা জিয়ার মুক্তি চাই, সোনারগাঁ থানা ছাত্রদল’ সিল-সম্বলিত ব্যালট পেপারের একটি ছবি ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যায়, ব্যালট পেপারটিতে তিনজন চেয়ারম্যান প্রার্থীর নাম রয়েছে। তারা হলেন-লাঙল প্রতীকের মো. আবুল হাসেম, নৌকা প্রতীকের মো. আব্দুর রশিদ মোল্লা ও হাতপাখা প্রতীকের মো. গোলাম মোস্তফা।

এ তিনজনই নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের প্রার্থী। ফলে সাদিপুর ইউনিয়নের যে কোনো একটি কেন্দ্রে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে সোনারগাঁ থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাফর আহমেদ তুষার বলেন, ‘নেতাকর্মীরা বর্তমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির পক্ষে নীরব প্রতিবাদস্বরূপ ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে হয়তো ব্যালটে মুক্তির সিল মেরেছেন।’

তবে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলার বাসিন্দা খায়রুল ইসলাম সজীব বলেন, ‘এখন পর্যন্ত বিষয়টি আমার নজরে আসেনি।’

রিটার্নিং কর্মকর্তা ইউসুফ উর রহমান বলেন, ‘এই মুহূর্তে আমার নজরে এটা আসেনি।’

যদি নজরে আসে তাহলে কোনো ব্যবস্থা নেবেন কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘পাবলিক সেন্স যদি ন্যূনতম পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে উন্মাদ, বদ্ধপাগলের বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেওয়া সেটা হলো চিন্তার বিষয়।’

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সোনারগাঁ উপজেলার আটটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্র সংখ্যা ১১৬টি। তবে আট ইউনিয়নের মধ্যে চারজন আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell