রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২৪
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

সীতাকুণ্ডে লাখ টাকা চাঁদা না পেয়ে জামায়াত নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দেয় দুর্বৃত্তরা

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৩, ২০২৪, ১০:৩৮ অপরাহ্ণ
  • ২৫১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সীতাকুণ্ডে লাখ টাকা চাঁদা না পেয়ে জামায়াত নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দেয় দুর্বৃত্তরা

চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদা না পেয়ে জামায়াতে ইসলামীর এক নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দেওয়া হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা মােহাম্মদ আলীর ভাই জাফরের নেতৃত্ব এই হামলা হয়েছে।

রোববার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে সীতাকুণ্ড পৌরসভার ডেবারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জামায়াত নেতার নাম আবুল কালাম আজাদ। তিনি সীতাকুণ্ড পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের সভাপতি। তার ওপর হামলার প্রতিবাদে সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সীতাকুণ্ড পৌর বাজারে বিক্ষোভ করেছেন জামায়াতের নেতাকর্মীরা।

আহত আবুল কালাম আজাদের ভাষ্যমতে, রোববার দিনগত রাত ৩টার দিকে পৌরসভার হাসান গোমস্তা এলাকায় আবুল কালামের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের মুরগির খামারে মুরগির বাচ্চা নিয়ে আসে একটি পিকআপভ্যান। এসময় স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ আলীর ছোট ভাই জাফরসহ কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে এক লাখ টাকা চাঁদা দাবি করে মুরগিসহ পিকআপভ্যানটি আটকে দেয়। এসময় তারা চালককে মারধর করেন। এসময় আবুল কালাম প্রতিবাদ করলে তারা লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে ঢেবারপাড় এলাকার ঘাটের কাছে নিয়ে ডান পা ও ডান হাতে কোপ দেন। একপর্যায়ে মৃত ভেবে ফেলে চলে যান তারা। পরে স্থানীয় এক যুবক ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখে উদ্ধার করেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত জাফরের মোবাইলফোনে কল দিলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, হামলায় জামায়াত নেতা আহত হওয়ার খবর শুনেছি। তবে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell