রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪৯
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

সীতাকুণ্ড থেকে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক,মিনিট্রাক জব্দ

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৩, ২০২১, ১০:১১ অপরাহ্ণ
  • ৫২২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। সীতাকুণ্ড থানার বিএম গেট এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন (২৮) ও শহীদ আফ্রিদিকে (২১) আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ করা হয়।

শুক্রবার (৩ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে শাহ আমানত পেট্রল পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে মিনিট্রাক আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাত সাড়ে ৪টায় অভিযান চালিয়ে সীতাকুণ্ড থানার বিএম গেট সংলগ্ন শাহ আমানত পেট্রল পাম্পের সামনে একটি মিনি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়। তাদের দেখানো মতে মিনিট্রাক এর পেছনে থাকা দুইটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার ও মিনিট্রাকটি জব্দ করা হয়।

তিনি জানান, আটকৃ দুইজন কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে পাচার করে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell