রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:০২
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে কুয়েত সরকার-রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানিয়েছে মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ফিলিস্তিন,নগর সংবাদের নিন্দা

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২, ২০২৩, ১২:১৫ পূর্বাহ্ণ
  • ৩২২ ০৯ বার দেখা হয়েছে

 

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে কুয়েত সরকার-রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানিয়েছে মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ফিলিস্তিন।

সুইডেনে গত বুধবার পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে কুয়েত সরকার। শুক্রবার (৩০ জুন) এক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র উপমন্ত্রী একটি প্রতিবাদলিপি দিয়েছেন। যাতে একজন উগ্রপন্থির মাধ্যমে পবিত্র কোরআনের কপিতে আগুন দেওয়ার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।

কুয়েতে সরাসরি সুইডেনের রাষ্ট্রদূত নিযুক্ত নেই। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত কুয়েতে সুইডেনের স্বার্থ দেখাশোনা করেন।

গত বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমে কেন্দ্রীয় মসজিদের সামনে মুসলমানদের এই পবিত্র ধর্মগ্রন্থে এক দুষ্কৃতকারী আগুন ধরিয়ে দেয়। তাকে সুইডেনের একটি আদালত পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি দেয়।

এর আগেও সুইডেনে রাষ্ট্রীয় সমর্থনে পবিত্র কোরআন পোড়ানোর মতো ঘটনা ঘটেছে। তবে এবারের ঘটনা ঘটেছে ঈদুল আজহার কাছাকাছি সময় যখন পবিত্র মক্কায় লাখ লাখ মুসলমান হজ পালন করছেন।

এরই মধ্যে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরান এ ঘটনার প্রতিবাদে তেহরানে নিযুক্ত সুইডিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে। এছাড়া নিন্দা ও প্রতিবাদ চলছে পুরো আরব বিশ্বসহ অন্য মুসলিম দেশগুলোতে।

কোরআন পোড়ানোর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানিয়েছে মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ফিলিস্তিন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell