শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:০৯
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

সুনামগঞ্জে ছাতকের উত্তর খুরমায় স্বাস্থ্য কর্মীদের সাথে মতবিনিময়।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৫, ২০২১, ৭:৪৪ অপরাহ্ণ
  • ৬০৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সেলিম মাহবুব, ছাতকঃ ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ডের লোকজনের মধ্যে করোনা ভ্যাক্সিন প্রদান করা হবে। ৭ আগস্ট থেকে এ কার্যক্রম শুরু হবে। ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ড বর্তমানে ১,২ ও ৩ নং ওয়ার্ডের তিনটি কেন্দ্রে মোট ১ হাজার ৮০০ জনের মধ্যে ভ্যাক্সিন প্রদান করা হবে। প্রতিটি কেন্দ্রে ৬০০ জন করে ভ্যাক্সিন প্রদান করা হবে। ৮ আগস্ট আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬০০ জনকে, ১০ আগস্ট মইশাপুর মাদরাসা কেন্দ্রে ৬০০ জনকে ও ১১ আগস্ট হাজী আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরো ৬০০ জনকে ভ্যাক্সিন প্রদান করা হবে। এ দিকে ইউনিয়নের মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭ আগস্ট ভ্যাক্সিন দেয়া হবে বলে ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ জানিয়েছেন। পরবর্তীতে ইউনিয়নের অবশিষ্ট আরো ৬টি ওয়ার্ডের জনসাধারণকে করোনা ভ্যাক্সিন প্রদানের জন্য কেন্দ্র খুলে নির্দেশনা দেয়া হবে। উপজেলা হেলথ কমপ্লেক্সের ফেইসবুক পেইজে দেয়া ক্রমিক ২২,২৩,২৪ (উত্তর খুরমা ইউনিয়ন) থেকে এ তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে টিকাদান কার্যক্রম সকাল ৯ ঘটিকা থেকে বেলা ২ ঘটিকা পর্যন্ত চলবে। ২৫ বছরসহ তদোর্ধ বয়সের ভ্যাক্সিন গ্রহিতাদের স্বাস্থ্যসুরক্ষাওয়েবসাইটে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে এবং জাতীয় পরিচয়পত্র সাথে নিয়ে কেন্দ্রে যেতে হবে। উত্তর খুরমা ইউনিয়নে ভ্যাক্সিন প্রদান শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে বুধবার স্বাস্থ্য কর্মীদের নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান সহ ইউনিয়নের স্বাস্থ্য কর্মী, ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের পরিচালক ও সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell