সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৩৫
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির পদত্যাগপত্র জমা 

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৯, ২০২৪, ৯:৪৪ অপরাহ্ণ
  • ১৪৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির পদত্যাগপত্র জমা

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরা হলেন- বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক।

রাষ্ট্রপতি এই তিনজনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন জানিয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

তিন বিচারপতির বিষয়ে অনুসন্ধানের আলোচনার মধ্যে ২০১৯ সালের আগস্টে তাদের বিচারকাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত জানানো হয়। তখন এই তিন বিচারপতি ছুটির আবেদন করেন।

২০১৯ সালের ২২ আগস্ট হাইকোর্ট বিভাগ থেকে বলা হয়, তিনজন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে তাদের বিচারকাজ থেকে বিরত রাখার সিদ্ধান্তের কথা অবহিত করা হয় এবং পরবর্তীতে তারা ছুটির প্রার্থনা করেন।

এ বিষয়ে তৎকালীন অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, প্রধান বিচারপতি তিন বিচারপতির ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন এটা রাষ্ট্রপতির সঙ্গে আলাপ আলোচনা করেই সিদ্ধান্তটা নিয়েছেন। আমাদের আইনজীবী যারা ছিলেন তারা সবাই চান আমাদের আদালতটা সমস্ত বিতর্কের ঊর্ধ্বে থাকুক। কারণ কারও সম্বন্ধে যেন কোনো কথা না ওঠে।

তিন বিচারপতির বিরুদ্ধে কী অভিযোগ উঠেছে এমন প্রশ্নে তিনি বলেছিলেন, অভিযোগ সেটা অনুসন্ধানের পরেই জানা যাবে। কী অভিযোগ তা জনসম্মুখে প্রকাশ করাটা আমি মনে করি বিচার বিভাগের জন্য শুভ হবে না। আর এটা সম্পূর্ণভাবে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির ব্যাপার এবং সেভাবেই দেখতে হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell