রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:১৭
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক অধীনেই বাংলাদেশের আগামী নির্বাচন হবে-আবদুর রহমান

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২০, ২০২১, ৯:৪৯ অপরাহ্ণ
  • ৩০৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বাংলাদেশের একটি সংবিধান আছে। সংবিধানের ভেতরে থেকে আগামী দিনে নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সেই (অন্তর্বর্তীকালীন) সরকারের প্রধান শেখ হাসিনাই থাকবেন এবং তার অধীনেই বাংলাদেশের আগামী নির্বাচন হবে।আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেন,

সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির পায়রা চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ছাত্রলীগ প্যানেলের (২০১৯-২০) উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, মির্জা সাহেব বলেছেন, আগামী নির্বাচন দিতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, এই সরকারকে পদত্যাগ করতে হবে। আমি ফখরুল ইসলাম সাহেবকে বলি, দিবা স্বপ্ন দেখা ভালো। কিন্তু ওই স্বপ্ন কোনো কাজে লাগে না।

তিনি আরও বলেছেন, সে নির্বাচনে আপনাদেরও আসতে হবে। যদি না আসেন তাহলে জনবিচ্ছিন্ন হয়ে ওই বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গে বিএনপি নামক সংগঠন ভেসে যাবে খড়কুটোর মতো। বাংলার মানুষের কাছে কখনো কোনো দিন তারা আর আস্থা অর্জন করতে পারবে না।

ছাত্রলীগকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের বহু অঙ্গ-সহযোগী সংগঠন আছে। বাংলাদেশ ছাত্রলীগ সর্বপ্রথম যা ভাবে, বাকি সংগঠনগুলো তা পরে ভাবে। এটাই হলো ছাত্রলীগের ইতিহাস। সুতরাং এই ছাত্রলীগকে সেভাবে প্রস্তুত থাকতে হবে। আমাদের প্রিয় নেত্রীর স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ছাত্রলীগকে সাহসী ভূমিকা রাখতে হবে।

এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১০০টি বাইসাইকেল বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ডাকসুর সাবেক স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ডাকসু ও ছাত্রলীগের অন্য নেতারা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell