শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:২২
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

সৈয়দপুরে সেনাবাহিনীর অভিযান: মাদকসহ স্বামী-স্ত্রী আটক

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৩১, ২০২৫, ২:২৩ পূর্বাহ্ণ
  • ১৫৩ ০৯ বার দেখা হয়েছে

সৈয়দপুরে সেনাবাহিনীর অভিযান: মাদকসহ স্বামী-স্ত্রী আটক

স্টাফ রিপোর্টার

নীলফামারীর সৈয়দপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফইম উদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কয়ানিজপাড়া ঈদগাহ সংলগ্ন এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী শফিক, মাসুদ, বাবু ও ফারুকের বাড়িতে সেনাবাহিনীর একটি দল বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ফারুক ও তার স্ত্রী মুক্তাকে বিপুল পরিমাণ ইয়াবা ও ট্যাফেন্টা ট্যাবলেটসহ আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চলছিল। শফিক, মাসুদ, বাবু ও ফারুক—এই চারজনের বিরুদ্ধে আগে থেকেই মাদক ব্যবসার অভিযোগ রয়েছিল । তবে নানা কারণে তারা এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল। এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফইম উদ্দিন বলেন, কয়ানিজপাড়া ঈদগাহ সংলগ্ন এলাকায় সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা ও ট্যাফেন্টা ট্যাবলেটসহ ফারুক ও তার স্ত্রী মুক্তাকে আটক করেন।পরে তাদের সৈয়দপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন । এদিকে সেনাবাহিনীর অভিযানে মাদ্রকদ্রব্য উদ্ধার হওয়ায় শহরের বাসিন্দাদের মনে স্বস্তি ফিরে এসেছে। কারণ মাদকের অন্যতম স্পট শহরের এই জায়গায়। এখান থেকে পুরো শহরে মাদক সরবরাহ করা হতো। শহরের কায়ানিজপাড়া এলাকার বাসিন্দারা বলেন, এর আগে কেউ কোনোদিন এই এলাকায় অভিযান চালাতে সাহস পায়নি। কিন্তু এবার সেনাবাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালিয়েছেন। এই ধারা অব্যাহত রাখলে শহর সহজেই মাদকমুক্ত হবে। স্থানীয়রা সেনাবাহিনীর এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত অভিযান চালিয়ে মাদকমুক্ত সৈয়দপুর গড়ে তোলার দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell