মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:২৯
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

সৈয়দপুর থেকে জাকের মঞ্জিলের ওরসে দুইটি বাঁশের ভূরার (ভেলা) আনুষ্ঠানিক যাত্রা শুরু।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৮, ২০২৩, ২:০০ পূর্বাহ্ণ
  • ১৫৫ ০৯ বার দেখা হয়েছে

 

সৈয়দপুর থেকে জাকের মঞ্জিলের ওরসে দুইটি বাঁশের ভূরার (ভেলা) আনুষ্ঠানিক যাত্রা শুরু।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার ‌।

বিশ্ব জাকের মঞ্জিলের বার্ষিক ওরসে নজরানা হিসেবে প্রতিবছরের মত এবারও দুইটি বাঁশের ভূরা (ভেলা) পাঠিয়েছে নীলফামারী জেলা জাকের পার্টি। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় জেলার সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব বেলপুকুর চওড়া নদীর কুঠিরঘাট ব্রীজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। শুক্রবার একই ইউনিয়নের বটেরঘাট ব্রীজ ও কামারপুকুর ইউনিয়নের চিকলী ব্রীজ থেকেও আরও ৪ টি ভেলা ছাড়া হবে। ভেলার যাত্রা উদ্বোধনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, জাকের পার্টির রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক রজব আলী। সভাপতিত্ব করেন জাকের পার্টির নীলফামারী জেলা-২ এর সভাপতি কাশিরাম বেলপুকুর ইউপি চেয়ারম্যান লানছু হাসান চৌধুরী। দোয়া ও মিলাদ পরিচালনা করেন রংপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা বায়েজীদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাজারীহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ওয়ার্ড মেম্বার নুরনবী সরকার ও আজমল হোসেন। এর আগে রাতভর হালকায়ে জিকির, সকাল থেকে আশেক ও জাকেরদের বিভিন্ন নজরানা গ্রহণ, সমবেত লোকজনকে বাঁশের ভুরা পরিদর্শন করানো হয়। এসময় নদীর দুইপাড় ও ব্রীজের উপর হাজার হাজার নারী-পুরুষ, শিশু-বয়স্ক মানুষ ঘন্টার পর ঘন্টা অবস্থান করে। আল্লাহ আকবার ধ্বনি দিয়ে উপস্থিত সকলে সমস্বরে ভুরা বিদায় করে। প্রায় চার শতাধিক বাঁশ নিয়ে আল্লাহু আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে ১২ জন জাকের যাত্রা করে ফরিদপুরের পথে। লানছু হাসান চৌধুরী জানান, প্রায় ৩৫ বছর ধরে এই স্থানসহ বটেরঘাট ব্রীজ ও চিকলী ব্রীজ সংলগ্ন এলাকা থেকে সৈয়দপুর উপজেলার আশেকানদের দানকৃত প্রায় সহস্রাধিক বাঁশ দিয়ে ভুরা বানিয়ে পাঠানো হয় ওরসে। প্রায় ১৫-১৮ দিন নদীপথ পাড়ি দিয়ে ভুরায় যাত্রাকারী জাকেররা পৌঁছাবে। পথে বিভিন্ন ঘাটে অবস্থান করাসহ অন্যান্য স্থানের ভুরা বহরে যুক্ত হবেন। ঝড়, বৃষ্টি, রোদ, মাথায় নিয়ে তারা আল্লাহর ভরসায় জিকির ও কালেমা পাঠের মধ্য দিয়ে দিনরাত চলবেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell