রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৪১
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

সোনারগাঁয়ে নিখোঁজের ৬ দিন পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১০, ২০২৩, ১:৫৩ পূর্বাহ্ণ
  • ২৩১ ০৯ বার দেখা হয়েছে

সোনারগাঁয়ে নিখোঁজের ৬ দিন পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ৬ দিন পর আরাফাত মিয়া (১১) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মহসিন।

এর আগে শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও কাজিপাড়া আদমপুরবাগ এলাকার একটি পুকুর থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। গত ২ ডিসেম্বর বাড়ির পাশে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়।

নিহত আরাফাত মিয়া উপজেলার ভারগাঁও কাজিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় চতুর্থ শ্রেণিতে পড়তো।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর বাড়ির পাশে খেলতে গিয়ে আর বাসায় না ফিরলে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পরিবার। পরে তাকে না পেয়ে গত ৪ ডিসেম্বর সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়রি করেন তার চাচা মানিক মিয়া।

নিখোঁজের ৬ দিন পর শনিবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী আদমপুরবাগ এলাকার স্থানীয় কাশেম মিয়ার পুকুরে একটি ভাসমান মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে তালতলা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহত আরাফাতের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে আজ বিকেলে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর আসল রহস্য উদঘাটন হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে কাজ করছে পুলিশ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell