শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৪০
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

সোনারগাঁয়ে পৃথক স্থানে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে দুই বাড়িতে ডাকাতি

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৭, ২০২৪, ৮:২৯ অপরাহ্ণ
  • ২১৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

সোনারগাঁয়ে পৃথক স্থানে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে দুই বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক স্থানে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে দুই বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। পৃথক এসব ডাকাতির ঘটনায় সোনার অলংকারসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে।

সোমবার (৬ মে) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের বশিরগাঁও এবং দিনগত রাত আড়াইটার দিকে নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার জামপুরে ইউনিয়নের বশিরগাঁও গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী কয়েকদিন ধরে অসুস্থ থাকায় তার ছেলে ও ছেলের বউ সোমবার তাকে দেখতে আসেন। রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়লে দিনগত রাত দেড়টার দিকে ১০-১২ জন মুখোশধারী সিমেন্টের পিলার দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।

এসময় বাড়ির সবাই ঘুম থেকে জেগে ওঠলে সবাইকে হাত-পা বেঁধে রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতির কাজে বাধাঁ দিলে মুখোশধারীরা বাড়ির গৃহকর্তা জাহাঙ্গীর আলম (৫৫), তার স্ত্রী হাওয়া বেগম (৪৫), ছেলে সাব্বির আহমেদ (২০), ছেলের স্ত্রী লামিয়া আক্তার (১৮), মেয়ে ছানিয়া আক্তার (১৬) ও নাদিয়া আক্তারকে (১৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে মুখোশধারীরা প্রায় দুই ভরি সোনার অলংকার, চারটি মোবাইল সেট, নগদ ১৬ হাজার টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। বাড়ির সকলেই আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন।

অন্যদিকে নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শরীফ মিয়ার বাড়িতে সোমবার দিনগত রাত আড়াইটার দিকে ডাকাত দল হানা দিয়ে ১৪ ভরি সোনা ও নগদ পাঁচ লাখ টাকাসহ ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ডাকাতির ঘটনায় থানায় পৃথক অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell