শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:১৬
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

সোনারগাঁয়ে  বিজয় দিবসে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৬, ২০২৪, ৯:১২ অপরাহ্ণ
  • ২৪৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সোনারগাঁয়ে  বিজয় দিবসে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় দিবসে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও দলীয় একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক মো. রেজাউল করিম ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। বিশৃঙ্খলা এড়াতে সোনারগাঁ উপজেলা প্রশাসন বিজয় দিবসে উপজেলা পরিষদ চত্বরে শ্রদ্ধা নিবেদনের জন্য দুই গ্রুপকে আলাদা সময় নির্ধারণ করে দেয়। তবে তারা একই সময় শ্রদ্ধা জানাতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন।

আহতরা হলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি নেতা মামুন, আব্দুল আলী, সোলায়মান, কবির হোসেন, মাসুদ মিয়া প্রমুখ। তাৎক্ষণিক বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

এ সম্পর্কে জানতে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেনি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম জানান, আমরা শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা নিবেদন করছিলাম। তখন মান্নানের লোকজন আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইটের আঘাতে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দিতে আসেনি।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান জানান, উপজেলা পরিষদ চত্বরে কোনো ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেনি। যে ঘটনা ঘটেছে তা বিচ্ছিন্ন। এ বিষয়ে কোনো পক্ষই অভিযোগ দেননি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell