শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৩
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

সোনারগাঁয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৬, ২০২৪, ৮:৪২ অপরাহ্ণ
  • ১৭৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

সোনারগাঁয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- সনমান্দি ইউনিয়নের ভাটিরচর গ্রামের আক্কেল আলীর ছেলে রাব্বানী হাসান মুন্না, বন্দর উপজেলার লক্ষণখোলা গ্রামের মনা মিয়ার ছেলে হাবিব ও নারায়ণগঞ্জ সদর উপজেলার টানবাজার এলাকার মনির সরদার।

পুলিশ সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে দৈলেরবাগ এলাকায় ডাকাতি প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

দৈলেরবাগ এলাকায় গত ৫ নভেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ১০-১২জনের একটি ডাকাত দল মানিক মিয়ার বাড়ির সামনে ডাকাতির প্রস্ততি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তিন রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।

এ সময় সজীব হোসেন মুসা নামের এক ডাকাত গুলিবিদ্ধ হলে তাকে গ্রেপ্তার করে।

এছাড়াও হাসান নামের আরেক ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তবে অন্য ডাকাতরা পালিয়ে যায়। গ্রেপ্তার গুলিবিদ্ধ সজীব হোসেন মুছাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে ডাকাতি প্রস্তুতির গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি।

রিমান্ডের তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত রাব্বানী হাসান মুন্না, হাবিব ও মনির সরদারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ডাকাতি প্রস্তুতি মামলায় তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা ডাকাত দলের সক্রিয় সদস্য।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell