রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:২৪
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

সোনারগাঁয়ে বিল্লাল হত্যার প্রায় ২ বছর পর আসামি গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২, ২০২৩, ৮:২৪ অপরাহ্ণ
  • ৩০৩ ০৯ বার দেখা হয়েছে

 

সোনারগাঁয়ে বিল্লাল হত্যার প্রায় ২ বছর পর আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিল্লাল হত্যার প্রায় ২ বছর পর গ্রেফতার হান্নানুর রহমান রতন নামের এক আসামিকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (২ মার্চ) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সানজিদা সারোয়ারের আদালত এ আদেশ দেন।

এর আগে তার বিরুদ্ধে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

 

এর আগে বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়ি পশ্চিম বেহাকৈর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোসা. হাজেরা।

মামলা সূত্রে জানা যায়, মিরেরটেক এলাকার রিয়াজুদ্দিনের ছেলে বিল্লাল হোসেন তার বাড়ির পাশে মুদি ও চায়ের দোকান চালাতো। গত ২০২০ সালের ৭ ডিসেম্বর রাতে বাসায় না ফিরলে তার পরিবারের লোকজন তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পায়। পরে সকালে বাড়ির পাশে একটি কাঠ বাগানে তার মাথা বিহীন লাশ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত বিল্লালের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্ত পুলিশ থেকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করার ৩ মাস পর নিহত বিল্লালের মাথা তার বাড়ির পাশে একটি পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করেছে পিবিআই। দীর্ঘ ২ বছর পর বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত করে হত্যা মামলায় জড়িত থাকায় বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে হান্নানুর রহমান রতনকে গ্রেফতার করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell