রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৩০
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

সোনারগাঁয়ে মাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে; মেয়ের অভিযোগে আদালতের নির্দেশে দাফনের ২ মাস পর এক নারীর লাশ কবর থেকে উত্তোলন

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২২, ২০২৩, ১:৪১ পূর্বাহ্ণ
  • ২৫৮ ০৯ বার দেখা হয়েছে

 

সোনারগাঁয়ে মাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে; মেয়ের অভিযোগে আদালতের নির্দেশে দাফনের ২ মাস পর এক নারীর লাশ কবর থেকে উত্তোলন

 

বুধবার (২১ জুন) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো: হাফিজুর রহমানের উপস্থিতিতে সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের ছয়হিস্যা এলাকার স্থানীয় কবরস্থান থেকে মমতাজ বেগম (৫৮) নামে এক নারীর লাশ উত্তোলন করা হয়।

গত ১৮ এপ্রিল রাতের কোন এক সময় মৃত্যুবরণ করে ঘরের মেঝেতে পরে থাকতে দেখে ১৯ এপ্রিল সকালে প্রতিবেশী আত্নীয় স্বজনকে খবর দেয়। ওই মৃত্যুর ঘটনায় মমতাজ বেগমের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন থাকায় তার মেয়ে জিনাত ফাহিমা মুন্নির সন্দেহ হলে বিষয়টি রহস্যের সৃষ্টি হয়। তবে মমতাজ বেগমের বাবা আব্দুল খালেক প্রধান ও তার পরিবারের দাবি তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। এ মৃত্যু রহস্যজনক হওয়ায় নিহতের মেয়ে জিনাত ফাহিমা মুন্নি বাদি হয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে ২৭ এপিল পিটিশন মামলা দায়ের করেন।

স্থানীয় ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, “ম্যাজিস্ট্রেট ও পুলিশ আদালতের নির্দেশে তদন্তের স্বার্থে লাশ উত্তোলন করতে আসলে আমরা মমতাজ বেগমের লাশ উত্তোলনে সাহায্য করেছি”।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, বাবার বাড়ির পরিবার ও মমতাজ বেগমের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এ নিয়ে প্রতিদিন কোন না কোন ঝগড়া লেগে থাকতো। এছাড়াও মমতাজ বেগমমের টাকা ও সম্পত্তি নিয়ে পূত্রবধুর মধ্যেও কলোহ ছিল। গত ১৮ এপ্রিল রাতে কোন এক সময় মমতাজ বেগমের মৃত্যু হয়। এ মৃত্যুর বিষয়টি তার পরিবার পরদিন সকালে জানতে পারে। পরবর্তীতে মমতাজ বেগমের মৃত্যুর বিষয়টি আত্মীয় স্বজন ও তার মেয়েকে দীর্ঘ সময় পর জানানো হয়। মৃত্যুর সংবাদ পেয়ে তার মেয়ে জিনাত ফাহিমা মুন্নি ঘটনাস্থলে গিয়ে তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পায় ও ডান চোখ রক্তাক্ত ফুলা ছিল। কিন্তু খালেক প্রধানের পরিবার এ মৃত্যুকে স্ট্রোক বলে দাবি করেন। এসময় শরীরে চিহ্ন থাকায় তার মেয়ে মায়ের ময়না তদন্ত দাবি করেন। এক পর্যায়ে মমতাজ বেগমের বাবার বাড়ির লোকজন তাকে ভয়ভীতি দেখিয়ে তরিঘরি করে লাশ দাফন করেন।

নিহতের মেয়ে জিনাত ফাহিমা মুন্নি বলেন, “আমার মাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তাছাড়া তার ঘরে থাকা টাকা পয়সা স্বর্ণলংকার ও দলিলপত্রের কোন প্রকার সন্ধান না পাইনি”।

নারায়ণগঞ্জ সিআইডির উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা বলেন, আদালতের নির্দেশের মমতাজবেগমের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। রহস্য উদ্ঘাটনের জন্য লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell