মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১২
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

 সোনারগাঁয়ে সন্তানের সামনে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা-স্বামী পলাতক

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৪, ২০২৩, ১২:৪১ পূর্বাহ্ণ
  • ৩০৫ ০৯ বার দেখা হয়েছে

সোনারগাঁয়ে সন্তানের সামনে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা-স্বামী পলাতক

সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের সাঈদুল নামে এক যুবকের বিরুদ্ধে দুই সন্তানের সামনে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আনুমানিক রাত সাড়ে ১০ ঘটিকায় পারিবারিক কলহের জেরে অভিযুক্ত স্বামী সাঈদুল (৩৬) তার ছেলে সন্তান অর্নব (১২) ও সিয়াম (১০) এর সামনে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রী আঁখি (৩২) কে হত্যা করে বলে জানা গেছে।

হত্যাকান্ডে জড়িত স্বামী সাঈদুল পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের নুরুল ইসলাম সুধার ছেলে। নিহত আঁখি একই ইউনিয়নের পিরোজপুর গ্রামের ইব্রাহিম প্রধানের মেয়ে।

স্থানীয় এলাকাবাসী জানান, ৬ মাস পূর্বে অভিযুক্ত সাইদুল তার খালাতো ভাই তুহিন কে একটি গ্যারেজে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। ঐ মামলায় জামিনে এসেই পরবর্তীতে তার স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া ও মারামারি করতো

স্থানীয় সূত্রে আরো জানা যায়, রাতে হঠাৎ তার ঘর থেকে ছেলেদের চিৎকারের আওয়াজ শুনে এগিয়ে গেলে হাত-পা বাঁধা, পুরো মুখ রক্তাক্ত ও থেতলানো অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সরেজমিনে হত্যাকান্ডের সাথে জড়িত সাঈদুলের বাড়িতে গেলে ঘরের আসবাবপত্র এলোমেলো ও রক্তাক্ত অবস্থায় দেখা যায়। একই সাথে নিহত আঁখির বাড়িতে স্বজনদের কান্নায় যেন আকাশ-বাতাস ভারি হয়ে আসে।

নিহত আঁখি হত্যাকান্ডের প্রত্যক্ষদর্শী দুই ছেলে অর্নব ও সিয়াম বলেন, রাতে মার সাথে বাবার কথা-কাটাকাটির একপর্যায়ে মাকে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পেটানো শুরু করে। মায়ের চিৎকারের আওয়াজ শুনে আমরা পাশের কক্ষ থেকে দৌড়ে গেলে বাবা আমাদেরকে ধাক্কাধাক্কি করে পালিয়ে যায়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম সুমন জানান, গৃহবধূকে হত্যার ঘটনা শুনে সঙ্গে সঙ্গে ওই এলাকায় পুলিশ পাঠয়েছি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell