শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৪০
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

সোনারগাঁয়ে ১০ বছরের শিশু ধর্ষণের শিকার

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৭, ২০২৪, ৯:২৬ অপরাহ্ণ
  • ২০৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সোনারগাঁয়ে ১০ বছরের শিশু ধর্ষণের শিকার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামে মামার বাড়িতে বেড়াতে গিয়ে ১০ বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) ভুক্তভোগী শিশুর খালা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেছেন।

গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনা প্রকাশের পর থেকে অভিযুক্ত মারুফ পলাতক।

 

জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামের ১০বছর বয়সী এক শিশু মামার বাড়িতে বেড়াতে যায়। পরে গত মঙ্গলবার রাত ১০টায় পার্শ্ববর্তী মুদি দোকানে খাবার কিনতে যায়। পথে ওই এলাকার মাসুম মিয়ার ছেলে মারুফ (১৮) ওই শিশুর মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জলিলের গ্যারেজে নিয়ে ধর্ষণ করে। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে তারা মামার বাড়িতে পাঠিয়ে দেয়। বিষয়টি স্থানীয়দের কাছে বিচার দাবি করে না পেয়ে বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুর খালা বাদী হয়ে অভিযুক্ত মারুফকে আসামি করে মামলা করেন।

ভুক্তভোগী ওই শিশুর খালা বলেন, আমার ভাগনির সঙ্গে যা হয়েছে এটা কোনোভাবেই মানতে পারছি না। এ ঘটনায় স্থানীদের কাছে বিচার দাবি করে পাইনি। ঘটনার একদিন পর থানায় মামলা করেছি।

বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মাসুম আহমেদ বলেন, বিষয়টি নিয়ে ভুক্তভোগী শিশুর পরিবার তার কাছে এসেছিল। বিষয়টি আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত মনে করে থানায় পাঠিয়ে দিয়েছেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। ভুক্তভোগী শিশুকে শুক্রবার চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell