বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২৫
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৬টি বেসরকারি হাসপাতাল সিলগালা

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৩০, ২০২২, ৮:২৩ অপরাহ্ণ
  • ৫৫১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে ছয়টি বেসরকারি হাসপাতাল সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরিবার পরিকল্পনা বিভাগ।

সোমবার (৩০ মে) বিকেলে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাবরিনা হক, আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাক্তার সজিব রায়হানসহ বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার সজিব রায়হান জানান, সোনারগাঁ উপজেলার বিভিন্ন হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোগরাপাড়া চৌরাস্তার গ্রীনলাইফ হাসপাতাল, মাল্টিকেয়ার, ইসলামী ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে।

এছাড়া সাদিপুরের নয়াপুর বাসস্ট্যান্ড এলাকার আল সাফা, আল ফাতাহ এবং বারদীর মর্ডান কমপ্লক্সে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সিলগালা করা হয়।

তিনি আরও জানান, এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell