রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:২২
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

সোনারগাঁয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২০, ২০২২, ১০:৩০ অপরাহ্ণ
  • ৫৬৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুইপক্ষের সংঘর্ষে আব্দুল করিম (৬৫) নামের আহত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) বিকেলে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। মৃত আব্দুল করিম উপজেলার বারদী ইউনিয়নের বারদী সেনপাড়া গ্রামের মৃত ইছমত সরকারের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বারদী সাবেক ইউপি চেয়ারম্যান জহিরুল হক ও নাজমুল হক গ্রুপের সঙ্গে জাকির সরকার ও ইব্রাহিম ইবু গ্রুপের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে ১৩ এপ্রিল বুধবার সকালে জহিরুল হক ও নাজমুল গ্রুপের সমর্থকরা তাজুল ইসলাম প্রতিপক্ষ জাকির গ্রুপের হাসানকে মারধর করেন। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে জাকির সরকার ও ইব্রাহিম ইবু ঘটনাস্থলে এসে এ বিষয়ে জানতে চাইলে জহিরুল হক ও নাজমুলের লোকজন অতর্কিত হামলা চালায়। পরে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র, লোহার রড, টেঁটা, রামদা, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায় দফায় এ সংঘর্ষে জাকির সরকার, তার চাচা আব্দুল করিম, জামাল, মাসুম সরকার, বাসেদ সরকার, মামুন সরকার, সামসুল, হুমায়ুন সরকার ও হাসান এবং জহিরুল পক্ষের তাইজুল ইসলাম, হযরত আলীসহ কমপক্ষে ২০ জন আহত হন। এদের মধ্যে জাকির ও ইবু গ্রুপের আব্দুল করিম সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদিন চিকিৎসাধীন থাকার পর ছাড়পত্র পেয়ে বাড়িতে চলে যান।

অবস্থার অবনতি হলে বুধবার আবারো তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, আব্দুল করিম নামে একজনের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে থানায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেনি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell