সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:১৭
শিরোনামঃ
রমজানের শিক্ষা আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার বিকাশ: এসএসসি ৯১ চট্টগ্রাম বিভাগ সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

সোনারগাঁয়ে যুবক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রেমিকা ও এক বন্ধুকে আটক।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১, ২০২১, ৯:০৭ অপরাহ্ণ
  • ৬০৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সোনারগাঁয়ে যুবক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রেমিকা ও এক বন্ধুকে আটক।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবকুমার সাহা (২৫) নামে এক যুবককে হত্যার ঘটনায় তার প্রেমিকা ও এক বন্ধুকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। আটকরা হলেন, প্রেমিকা তাহমিনা ও বন্ধু রহমত আলী। তাদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে রোববার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ছুরিকাঘাতে আহত হন নবকুমার সাহা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতে তার মৃত্যু হয়।

নিহত নবকুমার সাহার নরসিংদীর হাজীপুরে গ্রামের নারায়ণ সাহার ছেলে। তিনি রূপগঞ্জের বান্টি বাজারে একটি থ্রি পিছের শো রুমের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

সোনারগাঁয়ের তালতলা তদন্ত কেন্দ্র পুলিশের পরিদর্শক ইকবাল হোসেন বলেন, নবকুমার সাহার সঙ্গে তাহমিনার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। নবকুমার সাহা হিন্দু আর তাহমিনা মুসলিম। আর তাই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নবকুমার সাহার বাড়ির লোকজন মেনে নেয়নি। এ নিয়ে তার পরিবারের মধ্যে মনোমালিন্য চলছিল। রোববার সন্ধ্যা ৭টায় মোটরসাইকেলযোগে কর্মস্থল থেকে মদনপুর বন্ধু রহমত আলীর কাছে যাচ্ছিলেন। পথে এশিয়ান হাইওয়ে সড়কের জামপুর ইউনিয়নের পাকুন্ডা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আসলে তাকে ছুরিকাঘাতে আহত করে দুর্বৃত্তরা। স্থানীয় দুজন ব্যক্তি তাকে আহত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জের গাউছিয়ায় আল রাজী হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও বলেন, নবকুমারকে ঢামেকে নেওয়ার আগেই প্রেমিকা তাহমিনা রাজধানীর মহাখালী থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান। তাহমিনাই মূলত নবকুমার সাহাকে শনাক্ত করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নবকুমার সাহার প্রেমিকা তাহমিনা ও বন্ধু রহমত আলীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে।

নিহতের ছোট ভাই শুভ সাহা বলেন, ঘটনাটি রহস্যজনক। আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মরদেহ সৎকারের পর সোনারগাঁ থানায় মামলা দায়ের করবো।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell