বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫৫
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

সোনারগাঁয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক পাচারকারীকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১, ২০২১, ৭:৪৬ অপরাহ্ণ
  • ৫৫৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। পিকআপ যোগে ফেনসিডিল পাচারের কালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকার আঃ হামিদের ছেলে মো. রবিন মিয়া এবং কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর থানাধীন জিকুরজোরা এলাকার মৃত হেলাল মিয়ার ছেলে মো. আলমগীর মিয়া।

কুমিল্লা থেকে ঢাকার দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ ডিসেম্বর) সকালে সোনারগাঁ উপজেলার  মোগড়াপাড়া বাজার এলাকায় চেকপোষ্ট স্থাপন করে র‌্যাব। চেকপোষ্টে তল্লাশীর এক পর্যায়ে কুমিল্লা থেকে আগত ঢাকা অভিমুখী একটি পিকআপ থেকে ওই ফেনসিডিলসহ ২ জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ওই পিকআপটিও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে পিকআপযোগে পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell