শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:০৫
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

সোনারগাঁয়ে ৮৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৬, ২০২১, ৫:৫১ অপরাহ্ণ
  • ৫৯৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। মোটরসাইকেলে করে ফেনসিডিল পাচারকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা জেলার মেঘনা থানার রাধানগর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. রিয়াজুল ইসলাম (৪১) ও একই জেলার সদর দক্ষিণ থানার বলরামপুর গ্রামের রুহুল আমীনের ছেলে মো. কাউছার আহমেদ (৩০)।

এ সময় মাদক সরবারহের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও সীমসহ ৩টি মোবাইল জব্দ করে র‌্যাব। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য নিশ্চিত করেন।

এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, মাদকের চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচরে মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রীজ লিমিটেড এর গেইটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে র‌্যাব।

এ সময় দুইজন লোক মোটরসাইকেল যোগে আসার সময় মোটরসাইকেলটিকে সিগন্যাল দেয় র‌্যাব সদস্যরা। কিন্তু তারা মোটরসাইকেলটি না থামিয়ে স্পীড আরো বাড়িয়ে দিয়ে পালিয়ে যেতে থাকে। পরে র‌্যাব মোটরসাইকেলটির পিছনে ধাওয়া করে।

এক পর্যায়ে ১ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। অপরজন মোটরসাইকেলটি ফেলে দৌড়ে নদীতে ঝাঁপ দেয়। পরে তাকে তাকে নদী থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক মোটরসাইকেল তল্লাশি করে সীটের নিচ এর গোপন কুঠুরি থেকে ৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell