শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩৩
শিরোনামঃ
প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) দ্রুতগতির গাড়িচাপায় নিহত ১

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১, ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ণ
  • ৪৭০ ০৯ বার দেখা হয়েছে

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) দ্রুতগতির গাড়িচাপায় নিহত ১

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমির (এসিল্যান্ড) দ্রুতগতির গাড়িচাপায় ওয়াহিদ হোসেন দিলীপ (৪৫) নামের একজন নিহত হয়েছেন।রোববার (৩১ মার্চ) বিকেলে আমিনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় দিলীপকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে পথেই তিনি মারা যান। মরদেহ বর্তমানে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

এদিকে তথ্য সংগ্রহ করতে সাংবাদিকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ডা. মোশারফ হোসেন সিজান তাদের ওপর চড়াও হয়ে কক্ষ থেকে বের করে দেন। একপর্যায়ে সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। পরে এ বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, হাসপাতালে নিহতের স্বজনদের চাপের কারণে তিনি ভুলবশত এমন আচরণ করেছেন।

এ বিষয়ে জানতে এসিল্যান্ড মো. ইব্রাহিমের সঙ্গে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নিহতের ভাতিজা জোবায়ের হোসেন জানান, দিলীপ কামাল ভূঁইয়া মার্কেটে দোকান নিয়ে টাইলসের ব্যবসা করতেন। আজ বিকেলে তিনি আদমপুর বাজারে যাচ্ছিলেন। পথে আমিনপুর এলাকায় সাদা রঙের সোনারগাঁ উপজেলা এসিল্যান্ড মো. ইব্রাহিমের সরকারি গাড়ি দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়। এসময় গাড়িতে থাকা এসিল্যান্ড ও গাড়িচালক গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। গাড়িতে ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট’ লেখা ছিল।

শামীম নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘এসিল্যান্ডের গাড়িটি সবার কাছে পরিচিত। যে গতিতে গাড়িটি আসছিল এমন গতিতে মহাসড়কেও গাড়ি চলে না। লিংক রোডে মনে হয়েছে ১০০ গতিতে গাড়িটি আসছিল।’

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান নগর সংবাদ কে বলেন, আহত অবস্থায় একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে মারা যাওয়ার বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

জানতে চাইলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, নিহতের স্বজনদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। এসিল্যান্ডের গাড়ির চালকের গাফিলতি রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিল কি না তাও দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell