মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৪০
শিরোনামঃ
নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা

সৌদি আরবে বাবার সঙ্গে ওমরাহ করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় দুই বোনের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩১, ২০২৩, ৮:০২ অপরাহ্ণ
  • ১৭০ ০৯ বার দেখা হয়েছে

 

 

সৌদি আরবে বাবার সঙ্গে ওমরাহ করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় দুই বোনের মৃত্যু

সৌদি আরবে বাবার সঙ্গে ওমরাহ করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ইফরা (৮) ও হাফসা (২) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।

সোমবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

নিহতরা কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রহমত উল্যাহ হেলালের মেয়ে। তারা বাবার চাকরির সুবাদে সৌদি আরবের মদিনায় বসবাস করতো।

স্থানীয় ইউপি মেম্বার মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, প্রবাসী হেলাল পরিবারের পাঁচ সদস্য নিয়ে কর্মস্থল মদিনা থেকে মক্কা যাচ্ছিলেন। পথে তাদের গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এতে গুরুতর আহত হয় ইফরা ও হাফসা। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

রহমত উল্যাহ হেলালের বোন তাহেরা আক্তার রূপা বলেন, আমার বড় ভাইয়ের তিন মেয়ে। ভাবি ও তিন ভাতিজিকে নিয়ে ভাই মক্কায় যাচ্ছিলেন ওমরা করতে। তারা নিজেদের প্রাইভেটকারে করে যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন থেকে আসা একটি লরি তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ইফরা ও হাফসা ঘটনাস্থলে মারা যায়।

তাহেরা আক্তার রূপা জানান, নিহত ইফরা ও হাফসার জানাজা শেষে সৌদি আরবের জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে। আমার ভাই-ভাবি চিকিৎসাধীন। সবাই তাদের জন্য দোয়া করবেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল হক ভূঁইয়া বলেন, বিষয়টি শুনেছি। পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে যেকোনো সহযোগিতা করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell