শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:২৩
শিরোনামঃ
বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক

স্কুলের অফিস কক্ষে পাওয়া গেছে অধ্যক্ষের মরদেহ

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৫, ২০২৪, ৮:২৯ অপরাহ্ণ
  • ১৮৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

স্কুলের অফিস কক্ষে পাওয়া গেছে অধ্যক্ষের মরদেহ

সাভারে একটি বেসরকারি কলেজিয়েট স্কুলের অফিস কক্ষে পাওয়া গেছে শফিকুর রহমান (৫২) নামের এক অধ্যক্ষের মরদেহ। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছেন বলে জানিয়েছে স্বজনরা।

তবে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়নি পুলিশ। মরদেহটি অফিস কক্ষের বারান্দায় পড়ে থাকতে দেখা গেছে।

 

শুক্রবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সাভারে উত্তর রাজাশনের আলহেরা স্কুল অ্যান্ড কলেজের কলেজ ভবনের অফিস কক্ষ থেকে তার মরদেহ সুরতহাল করে পুলিশ।

মৃত শফিকুর রহমান (৫২) সাভারে উত্তর রাজাশনের শামসুদ্দিনের ছেলে। তিনি আলহেরা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়রা জানায়, বিকেলে শফিকুর রহমান গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে ঘটনাস্থল এলাকাবাসী জড়ো হন। তখন তারা দেখতে পান মরদেহটি পরিবারের লোকজন নামিয়ে বারান্দার মেঝেতে রেখেছেন। এটি হত্যা নাকি আত্মহত্যা এটি নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে।

এ ব্যাপারে পরিবারের লোকজন কথা বলতে রাজি না হলেও মৃতের এক স্বজন বলেন, দুপুরে জুমার নামাজ শেষে অধ্যক্ষ কলেজ ভবনের অফিস কক্ষে প্রবেশ করেন। এরপর তিনি আর বের হননি। পরবর্তীতে তার খোঁজে অফিস কক্ষে গেলে দেখা যায় তিনি আত্মহত্যা করেছেন। এসময় হাসপাতালে নিতে দ্রুত নামানো হয় তাকে। কিন্তু ততক্ষণে তিনি মারা যাওয়ায় আর হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় খবর দিলে মরদেহ সুরতহাল করে পুলিশ।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব সিকদার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। বিস্তারিত পরে জানানো হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell