মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২৮
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

স্কুল পরিদর্শনে ইউএনও, তিন শ্রেণীতে ছিলেন না কোন শিক্ষার্থী

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৫, ২০২৩, ৭:২৯ অপরাহ্ণ
  • ১৫০ ০৯ বার দেখা হয়েছে

স্কুল পরিদর্শনে ইউএনও, তিন শ্রেণীতে ছিলেন না কোন শিক্ষার্থী

মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামা উপজেলার কায়েমপুর উচ্চ বিদ্যালয় হটাৎ পরিদর্শনে গিয়ে ৭ম ও ৮ম শ্রেণির হাতেগনা কয়েকজন এবং ৬ষ্ঠ, ৯ম ও ১০ম শ্রেণীতে কোন শিক্ষার্থীর দেখা পাননি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়টি পরিদর্শনে যান তিনি। এ ঘটনায় ইউএনও অসন্তুষ্ট হয়ে তাঁর সরকারী ফেসবুক আইডিতে কয়েকটি ছবি শেয়ার করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কায়েমপুর উচ্চ বিদ্যালয় ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ১২৭ জন। বর্তমানে এ বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ১৩ জন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন বলেন, ‘কায়েমপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখা যায় ৭ম ও ৮ম শ্রেণির হাতেগনা কয়েকজন শিক্ষার্থী থাকলেও ৬ষ্ঠ, ৯ম ও ১০ম শ্রেণিকক্ষ গুলো পুরো ফাঁকা ছিল। যা মোটেও কাম্য নয়। এ ধরনের ঘটনা দুঃখজনক।’ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, ‘উপস্থিতি কম এটা দুঃখজনক। আমার পক্ষ থেকে আমি তাদেরকে সতর্ক করব। তারা যেন উপস্থিতি বৃদ্ধি করে।’ কায়েমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হুদার সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারনে ছাত্র-ছাত্রীর উপস্থিতি কম ছিল। তবে এর আগে শিক্ষার্থীদের উপস্থিতি যথেষ্ট ভাল ছিল।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell