সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৪৫
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

স্ত্রীকে হত্যার দায়ে ২০ বছর পর আসামিকে মৃত্যুদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৪, ২০২২, ৮:৪৭ অপরাহ্ণ
  • ২৫১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ফেনীর ছাগলনাইয়ায় স্ত্রীকে হত্যার দায়ে ২০ বছর পর আবদুল কাদের (৪৬) নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আবদুল কাদের ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের মৃত সাহাব উদ্দিনের ছেলে। তিনি এ মামলায় জামিনে মুক্তির পর থেকে পলাতক।

মামলার এজাহার সূত্র জানায়, পশ্চিম পাঠাননগর গ্রামের আবদুল কাদেরের সঙ্গে একই এলাকার আবু তারার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন আবু তারার পরিবারকে চাপ দিতে থাকেন কাদের ও তার পরিবারের সদস্যরা। যৌতুক না পেয়ে ২০০১ সালের ১৫ এপ্রিল ওই গৃহবধূকে বেধড়ক মারধর করেন স্বামীসহ তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় ওই রাতেই আবু তারা মারা যান।

পরদিন গৃহবধূর বাবা মোহাম্মদ আলী ছাগলনাইয়া থানায় হত্যা মামলা করেন। একই বছরের ৩১ জুলাই উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনাটি তদন্ত করে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

মামলার যাবতীয় কার্যক্রম শেষে বৃহস্পতিবার চার আসামিকে বেকসুর খালাস, আবদুল কাদেরের মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক।

ফেনীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) ফরিদ আহমেদ হাজারী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামির অনুপস্থিতিতেই আদালত এ রায় ঘোষণা করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell