মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৪৩
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

স্ত্রীকে হত্যার পর অপহরণের নাটক সাজানো স্বামীকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৭, ২০২২, ৮:০২ অপরাহ্ণ
  • ২২৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বান্দরবানে স্ত্রীকে হত্যার পর অপহরণের নাটক সাজানো স্বামী রেথোয়াইনু মার্মাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের থংজামা পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্ত্রী সিংম্যানু মার্মাকে কুপিয়ে হত্যার পর সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে বলে নাটক সাজিয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বারকে ফোন দিয়ে পালিয়ে যায় রেথোয়াইনু মার্মা। খবর পেয়ে পাড়াবাসী রেথোয়াইনু মার্মার বাসায় গেলে তার স্ত্রীকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ এসে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

এদিকে সন্ত্রাসীদের হামলা ও স্বামীকে অপহরণের বিষয়টি এলাকাবাসীর কাছে রহস্যজনক মনে হয়। সন্ত্রাসীদের আগমণের কোনো আলামত পাড়াবাসী দেখতে পায়নি এবং নিজের অপহরণের খবর নিজে ফোন দিয়ে জানানোর কারণে সন্দেহ বেড়ে যায় অনেকের। এরপর থেকে পাড়ার বাসিন্দারা পলাতক রেথোয়াইনু মার্মাকে খুঁজতে থাকে এবং বৃহস্পতিবার রাতে তাকে রাজবিলা ইউনিয়নের থংজামা পাড়ার একটি পাহাড়ে দেখতে পেয়ে এলাকাবাসী পাহাড়টি ঘেরাও করে রাখে। পরে সকালে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আক্তার জানান, গৃহবধূকে হত্যার ঘটনায় তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে, তবে কেন হত্যা করেছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বুধবার (৬ জানুয়ারি) গভীর রাতে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের থংজামা পাড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে বলে নাটক সাজিয়ে পালিয়ে যায় স্বামী রেথোয়াইনু মার্মা। পরে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে এবং অনুসন্ধান শেষে প্রকৃত ঘটনা বের করে স্বামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell