বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৫১
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

স্ত্রীর কাছে যৌতুক দাবির অভিযোগে কনস্টেবলকে কারাগারে

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৩০, ২০২২, ৮:০১ অপরাহ্ণ
  • ১৮৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।শেরপুরে স্ত্রীর কাছে যৌতুক দাবির অভিযোগে করা মামলায় মো. শাহাদাত হোসেন লাবন (২৪) নামে পুলিশের এক কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানা জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আলমগীর কিবরিয়া কামরুল।

লাবন জামালপুর সদর উপজেলার পূর্ব ফুলবাড়িয়া গ্রামের মো. শাহ আলমের ছেলে। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালে কনস্টেবল মো. শাহাদাত হোসেন লাবন বিয়ে করেন। কিন্তু দাম্পত্য জীবনের কিছুদিন না যেতেই যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন লাবন। এক পর্যায়ে ২০২১ সালের ১৫ আগস্ট শ্বশুরবাড়ি গিয়ে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি।

এ ঘটনার পর একই বছরের ১৩ অক্টোবর শেরপুর আদালতে যৌতুক নিরোধ আইনে শাহাদাত হোসেনকে আসামি করে একটি নালিশি মামলা করেন স্ত্রী। ওই মামলায় জামিনে যাওয়ার পর মারধর করায় শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে লাবনের বিরুদ্ধে আরও একটি মামলা করেন স্ত্রী।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell