রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০১
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

স্ত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপের মামলায় ৩০ বছর কারাভোগ মুক্ত,আয়ের উৎস হিসেবে ভ্যান উপহার 

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২২, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১১৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

স্ত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপের মামলায় ৩০ বছর কারাভোগ মুক্ত,আয়ের উৎস হিসেবে ভ্যান উপহার

স্ত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দায়ের হওয়া মামলায় ৩০ বছর কারাভোগ করছিলেন হুমায়ুন কবির।   গত একমাস আগে মেলে মুক্তি।

ভবিষ্যতে কি করবেন, কোনো কূল পাচ্ছিলেন না তিনি। বিষয়টি নিয়ে আলোচনা করেন কারা কর্তৃপক্ষের সঙ্গে। অবশেষে তিনি একটি ভ্যান পেয়েছেন। যা দিয়ে উপার্জন করবেন পারবেন হুমায়ুন।

 

জানা গেছে, অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে মুক্তির আগে নিজের আয়-উপার্জনের বিষয়ে ভাবছিলেন হুমায়ুন। তিনি কারা কর্তৃপক্ষকে বিষয়টি খুলে বলেন। সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে আলাপ করেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজের সঙ্গে।

সাজ্জাদ পরবর্তীতে হুমায়ুনের ব্যাপারে আলোচনা করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঙ্গে। হুমায়ুনের ৩০ বছরের কারাজীবন তুলে ধরেন তিনি। সামগ্রিক বিষয় চিন্তা-ভাবনার পর বৃহস্পতিবার (২১ নভেম্বর) হুমায়ুনের জীবিকা নির্বাহে আয়ের উৎস হিসেবে একটি ভ্যান উপহার দেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার, বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ওবায়দুর রহমান, বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ.কে.এম.আখতারুজ্জামান, সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ভ্যান উপহার দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টরা কোনো কথা বলতে চাননি। হুমায়ুন বলেছেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি হয়ে ৩০ বছর জেল খেটে মুক্তি পাওয়া পর আমি নতুনভাবে জীবিকা নির্বাহের জন্য দুশ্চিন্তা করছিলাম। বিষয়টি কারা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তারা আমাকে একটি ভ্যান উপহার দেন। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। ভ্যানটি আমার সুন্দর জীবন গড়তে সহায়ক হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell