শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩৭
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

স্ত্রী পরকীয়া প্রেমিককে বিয়ে করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা প্রবাসী স্বামীর

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৯, ২০২৪, ৯:৩৩ অপরাহ্ণ
  • ৩১৯ ০৯ বার দেখা হয়েছে

 

স্ত্রী পরকীয়া প্রেমিককে বিয়ে করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা প্রবাসী স্বামীর

বাকেরগঞ্জ উপজেলায় এক নারী পরকীয়া প্রেমিককে বিয়ে করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তার দুবাই প্রবাসী স্বামী।

মঙ্গলবার (৯ জুলাই) ভোরে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান এসব তথ্য জানিয়েছেন।

 

নিহতের নাম শাহিন হাওলাদার (৪০)। তিনি বাকেরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ভরপাশা এলাকার বাসিন্দা।

নিহতের বন্ধু মো. আলীম বলেন, শাহিন আড়াই বছর ধরে দুবাই থাকতেন। তার তিন সন্তান। স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পেরে গত ২৮ জুন দেশে ফিরেন শাহিন। ওঠেন শ্বশুর বাড়িতে। সেখানে কয়েকদিন অবস্থান করে স্ত্রীকে নিজের বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে চেয়েছিলেন তিনি। কিন্তু ওই নারী ফেরত আসেননি। সোমবার রাতে ওই নারী শাহিনকে তালাক দিয়ে পরকীয়া প্রেমিক মো. জাকির হোসেনকে বিয়ে করেন। লজ্জায়, ক্ষোভে শাহিন আত্মহত্যা করেন।

তার পরিবারের বরাত দিয়ে এসআই মাহমুদুল হাসান জানান, শাহিন দীর্ঘদিন ধরে দুবাই ছিলেন। স্ত্রীর সঙ্গে পারিবারিক দ্বন্দ্বের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে শুনেছি। বিস্তারিত কিছু জানি না।

শাহিন তার ঘরের পাশে আমগাছে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell